স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া::: হবিগঞ্জের মাধবপুরের মনতলায় জ্বালানি তেলের ওয়াগন এর ৫টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে শুরু হওয়া উদ্ধারকার সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩ টা ৪০ মিনিটে স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। তবে আজ বিকেলে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছাড়বে রাত সাড়ে আটটায় বলে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার আবু বকর রাসেল।
তাছাড়া মন তোলার রেলওয়ের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের ট্রেন যাত্রী হয়রানির শিকার হওয়ায় সিলেটের জন্য আগামীকাল থাকবে একটি স্পেশাল ট্রেন । ট্রেনটি রাত আটটায় ছেড়ে যাবে সিলেট রেলওয়ে স্টেশন থেকে। যাত্রীরা অনলাইনে টিকিট করতে পারবেন যে কোন স্টেশন এলাকা থেকে বলেও জানিয়েছেন তিনি
এদিকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার পর লুটপাটের আশঙ্কায় ঘটনাস্থলে বিজিবি মোতায়েন রয়েছে। বুধবার রাত প্রায় ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনায় পড়ে ৫টি বগি লাইনচ্যুত হয়। একাধিক বগি পাশের জমি, সড়ক ও খালে ছিটকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা সেখানে উপস্থিত হয়।তবে তাদের উপস্থিতিতে বন্ধ হয় তেল লুট
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin