শিরোনাম
সিসিকের ৮ ঘণ্টার চ্যালেঞ্জ জয়, : ঈদের ২ দিনে ২৫ হাজার পশু কোরবানি, ১৩শ টন কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতায়  নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিসিক প্রশাসকের  লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ট্যাংকারের ওয়াগন লাইনচ্যুতে সিলেটে সিডিউল বিপর্যয়ে পড়েছে উপবন এক্সপ্রেস   চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে সিসিক প্রশাসক পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন মুসলিম সম্প্রদায়ের ঈদ-উল আযহায়– বাজারে ছাগলের দাম আগুন ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক সিলেট গড়ে তুলতে চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

43

সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক সিলেট গড়ে তুলতে চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের উন্নয়নে দিনরাত পরিশ্রম করা সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, নগরবাসীকে সেবা দিতে এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

 

 

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে দায়িত্ব ও কাজের পরিধি আরও বেড়েছে। সব সমস্যার সমাধান করে একটি আধুনিক নগর গড়ে তোলার যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা সিলেটবাসীকে একটি আধুনিক নগর উপহার দিতে চাই।

 

১৫ মার্চ রোববার সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী-শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আ.ন.ম মনসুফ।

 

এ সময় আরও বক্তব্য দেন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুমিনুর রহমান তানিম, আবুল কালাম, রুবেল আহমদ নান্নু, মোহাম্মদ শামীম, ফারুক আহমদ, আব্দুস সালাম ও রাশেদ আহমদ।

 

ইউনিয়নের সভাপতি রজব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্ঝর রায়, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক পারভেজ, অর্থ সম্পাদক রুহুল আমিন, নাসিম আহমদ, জহুরুল হক ও ফারুক আহমদ, রফিক আহমদ, নাহিদ আজিজ, সূর্যলাল, মাসুম, আরিফ, ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ সময় সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাসিত, সহ-সভাপতি মুহিবুর রহমান ও দপ্তর সম্পাদক গৌতম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ