শিরোনাম
ওসমানীনগরে ১৪ বছরের বিরোধ: হামলা-মামলার পর বাড়িছাড়া আওলাদ, চাইলেন নিরাপত্তা! সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার থানার ওসি সাইফুলের উক্তি “”১৯ সালে ইন্সপেক্টর পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটে ২৫ সালে মৌলভীবাজারে৷,, গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত ১০ কেজি গাঁজাসহ সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম  র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি ইফাদ গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের বিশাল সিন্ডিকেট: ওসি ও দারোগাদের বিরুদ্ধে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

নবনির্বাচিত এমপি কে নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

164

নবনির্বাচিত এমপি কে নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে অত্যন্ত গুরুত্বের সাথে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

উপজেলা পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলার প্রতিটি স্তরে সুশাসন নিশ্চিত করতে হবে। সরকারি সকল প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেজন্য জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোনাে মামলা বাণিজ্য হবে না, নিরীহ মানুষকে কেনো হয়রানি করা হবে ন।

 

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, উপজেলা পরিষদের সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

সাধারণ সভায় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী বক্তারা জনস্বার্থে গৃহীত বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর স্বচ্ছতা ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার জোর আহ্বান জানান। এছাড়া উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ