শিরোনাম
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধের জেরে কামরুল হত্যা: দক্ষিণ সুরমা থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ আসামি গ্রেপ্তার মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯ সিলেটের বাবনা মোড় রেলগেইট এলাকা বিদ্যুৎহীন: গ্রাহকরা বিপাকে  এলাকার জনমনে ক্ষোভ মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে  দোকান উচ্ছেদের চেষ্টায় যুলীগ নেত দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানবাণিজ্য মন্ত্রীর সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না — আব্দুল কাইয়ুম চৌধুরী গোয়াইনঘাটে ট্যাক্সের নামে বালুবাহী নৌকায় চাঁদাবাজির অভিযোগ, থানায় জিডি নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী!
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

93

কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

 

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর উদ্ভাবিত তিলের আধুনিক জাত পরিচিতি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ” বিনা উদ্ভাবিত তিলের জাত পরিচিতি ,চাষাবাদ পদ্ধতি ,ফসল কর্তন ও বীজ সংরক্ষণ কলা কৌশল শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের পরিচালক ও পিএসও ড. মোঃ মাহাবুবুল আলম তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মোহাম্মদ আশিকুর রহমান,

 

উপ-প্রকল্প পরিচালক (বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প) ড.রেজা মোঃ ইমন প্রকল্প পরিচালক (তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প) ড.হাসানুজ্জামানপ্রকল্প পরিচালক (বিসিসিটিএফ প্রকল্প)। ড.মাহাবুবুর রহমান খান , পিএসও (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিনা ময়মনসিংহ)।

 

ড়. মোহাম্মদ আসাদ উল্লাহ ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুর) অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে দুপুর আড়াইটার দিকে উপজেলার টোক নয়নপুর এলাকায় ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’, ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ এবং ‘বিসিসিটিএফ’ প্রকল্পের অর্থায়নে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), আঞ্চলিক কেন্দ্র গাজীপুরের আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের তিল চাষের লাভজনক দিক ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

 

বক্তারা বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাতগুলো কৃষকদের জন্য আশীর্বাদ হতে পারে। সঠিক পদ্ধতিতে চাষাবাদ ও বীজ সংরক্ষণ করলে কৃষকরা আর্থিকভাবে ব্যাপক লাভবান হবেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ