শিরোনাম
রাজারহাটে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হত্যা না আ*ত্ম*হ*ত্যা এয়ারগানের কারখানায় পরিনত শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর শিষ্য সাবেক মেয়র আরিফের পর প্রশাসক হলেন আরেক শিষ্য কাইয়ুম চৌধুরী  ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে র‍্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা  সরকারি প্রকল্পের গাছ উধাও: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি পীরগাছায় ‘মব সন্ত্রাসে’ ৮ বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: এক বছরেও বিচার হয়নি, ক্ষতিপূরণের দাবি পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ে থানচিতে যৌথ বাহিনীর অভিযানে ২৯ একর পপিক্ষেত ধ্বংস: যার বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

এয়ারগানের কারখানায় পরিনত শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

এয়ারগানের কারখানায় পরিনত শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার 

 

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৫টি এয়াগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এর আগেও বিভিন্ন সময়ে মৌলভীবাজারের বিভিন্ন ঝোপঝাড় থেকে অনেক এয়ারগান উদ্ধার করা হয়

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভূনবীর রাজপাড়া এলাকার বাঁশ বাগানের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

 

তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ