শিরোনাম
দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল  হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? প্রশ্ন পরিবারের, গফরগাঁও রেলস্টেনে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ দক্ষিণ সুরমায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১ দোয়ারাবাজার তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন। স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ সিসিকের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রশংসা# দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট হবে সিলেটে -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা 

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

118

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা 

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৪ ফেব্রুয়ারি/২৬ জয়পুরহাটের পাঁচবিবি মহিপুর হাসপাতাল গেট সংলগ্ন মমিনুল হক (৩৫) নামের এক যুবক গ্যাস বড়ি খেয়ে মারা যায়। মৃত মমিনুল পাঁচবিবি পৌরসভার ৭’নং ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামানিকের ছেলে। ক্যাসিনো জুয়া খেলে সব হারিয়ে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা। স্থানীয় ও পরিবারের সদস্যরা বলেন, ব্যবসার কারণে মমিনুল ঢাকায় অবস্থানকালে ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়। একসময় সে সব টাকা হারিয়ে দিশেহারা হয়ে পরে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে মমিনুল গ্যাস বড়ি সেবন করায় বিষ ক্রিয়ায় অচেতন হয়ে পরে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থান অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যায়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় মাঝে শোকের ছায়া নেমে আসে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান মমিনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ