শিরোনাম
জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

একুশের প্রথম প্রহরে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

75

একুশের প্রথম প্রহরে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত বারোটা ১ মিনিটে প্রথমে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর একে একে উপজেলা প্রশাসন, দক্ষিণ সুরমা থানা পুলিশ, মোগলাবাজার থানা পুলিশ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ