একুশের প্রথম প্রহরে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত বারোটা ১ মিনিটে প্রথমে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে উপজেলা প্রশাসন, দক্ষিণ সুরমা থানা পুলিশ, মোগলাবাজার থানা পুলিশ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট'র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, লন্ডন মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক আবেদ রাজা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট'র সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin