শিরোনাম
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার মৌলভীবাজারে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা চুনারুঘাটে দোকানে মালিকানা নিয়ে হামলা: আহত ইউপি কার্যালয়ের কর্মচারী ও তার মা-মেয়ে, ৬দফা মেনে নেয়ার শর্তে সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সমঝোতায় সিলেট বিভাগেশ্রমিক কর্মবিরতি প্রত্যাহার সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শহীদুল আলম নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ময়মনসিংহ কালেক্টরেট স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪৬১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

299

ময়মনসিংহ কালেক্টরেট স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::

ময়মনসিংহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পরিচালক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ লুৎফুন নাহার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা ও পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটে থাকে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, শুধু খেলাধুলায় নয় তোমাদের সকল ক্ষেত্রেই উৎকৃষ্ট হতে হবে। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরা আগামীর বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে।

 

বিশেষ অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রসাশক বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। একই সাথে এ বিদ্যালয়কে লেখাপড়া ও খেলাধুলা উভয় ক্ষেত্রে জেলার সেরা বিদ্যালয়ে পরিণত করবে।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ