শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে  সিলেট স্টেডিয়ামে বিপিএল ম্যাচ দুটি স্থগিত  টানটান উত্তেজনা , ভাঙচুর চেষ্টা, আটক ১৪ 

স্টাফ রিপোর্টার / ৫১০ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

155

#আজকের স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল গড়াবে একই মাঠে। ৩০ ডিসেম্বরের টিকেট দিয়েই দেখতে পারবে আগামীকালকের খেলা #

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বিপিএলের দুই ম্যাচ স্থগিত করা হয়। সকালে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। 

 

তবে এ ঘটনায় টানটান উত্তেজনা দেখা দেয় দর্শকদের মধ্যে। হঠাৎ করে কেন ঘোষণা করা হলো স্থগিত বিপিএল এর ম্যাচ ছুটি জানতে চায় তারা। কথা কাটাকাটির এক পর্যায় উত্তেজিত এক শ্রেণীর দর্শক ও জনতা স্টেডিয়ামের গেইট ভাঙচুরের চেষ্টা করে। 

তখন পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের ধাওয়ায় বাগানের চারা গাছ দিয়ে পালিয়ে যাওয়ার সময় সুমন নামের এক ব্যক্তি সহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন নিজেদের মত।

তবে এঘটনায় ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া( ডিসি) সাইফুল ইসলাম । তিনিএ প্রতিবেদক কে জানান, আটক এমনিতেই করা হয় নাই , বিভিন্ন সময় যারা গেটের উপর দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে, ভিন্ন রকমের ক্ষতিসাধন করে এমন ব্যক্তিদেরই আটক করা হয়েছে । এদের মধ্যে কেউ দোষ স্বীকার করে সংশ্লিষ্ট গণ্যমান্য দায়িত্বশীল কাউকে নিয়ে আসলে পুলিশ সেটা বিবেচনা করতে পারে। অন্যতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, স্থগিত হওয়া দুই ম্যাচ আগামীকাল মাঠে গড়াবে। আজ হঠাৎ বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণা আসায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে।

 

তবে এবার আশাহত সমর্থকদের জন্য নতুন সূচি জানিয়ে দিয়েছে বিসিবি। বুধবার বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং দ্বিতীয়টি হবে রাত ৮টায়। আজকের ম্যাচের জন্য যারা টিকিট কেটেছেন, ওই টিকিটেই আগামীকাল তারা খেলা দেখতে পারবেন।

আজকের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– দিনের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর ১টায়। যেখানে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আগামীকাল এই ম্যাচটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

এদিকে আজ সন্ধ্যায় ৬টায় মাঠে নামার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। এই ম্যাচটি নতুন সূচি অনুযায়ী আগামীকাল (বুধবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল বিপিএলের কোনো খেলা ছিল না। তবে নতুন সূচিতে আগামীকাল দুই ম্যাচ থাকায় টানা তিন দিনেই দুইটি করে ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা।

 

এর আগে এক বিবৃতিতে সকালে বিসিবি উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। স্থগিত ম্যাচের সূচি ও ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানায় বিসিবি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ