শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে শিশুসহ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার

স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

104

হবিগঞ্জে শিশুসহ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ: সন্ধান চায় পরিবার

 

সেলিম মাহবুবঃ হবিগঞ্জের বানিয়াচং থানার পুকড়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার (২০) ও তার দুই বছরের শিশু কন্যা বুশরা গত ১৭ নভেম্বর বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। 

 

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ২০ নভেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ নাছরিন আক্তারের স্বামী মো. নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তিনি বানিয়াচং উপজেলার পুকরা গ্রামের বাসিন্দা। নাছরিনের পিতা আঃ হামিদ এবং মা মৃত স্বপ্না বেগম, গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে। পরিবারের লোকজন জানান, গত ১৭ নভেম্বর বিকাল অনুমান ৪ টার সময় তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও সেখানে না পৌঁছায় এবং ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

 

পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো ধরনের তথ্য না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

 

বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নাছরিন ও তার শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কেউ সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: মো: জিয়াউর (নিখোঁজ ব্যক্তির মামা) মোবাইল: ০১৭৩৭৫৩২৭৯৯।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ