শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই—অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম 

স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই—অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতকে থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্ব বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এসআই আখতারুজ্জামান, এসআই মোঃ রোমেন মিয়া ও এএসআই মোঃ নাছির উদ্দিনের যৌথ আয়োজনে বিট পুলিশিং সভায় বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, হীরা মিয়া, হাফিজ আনসার উদ্দিন ও ইউপি সদস্যা পলি দে। 

প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, বিট পুলিশিং হলো পুলিশ এবং জনগণের মাঝে সেতু বন্ধন করার একটি অংশ। সমাজের অপরাধ সমূহ দমন করতে হলে পুলিশের সাথে জনগণের আন্তরিক সম্পর্ক থাকলে আইন প্রয়োগ করতে সহজ হবে।

ছাতকের চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধে সবার সহযোগিতার প্রত্যাশা। বিট পুলিশিং সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ