শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

সেলিম মাহবুব,ছাতকঃ পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত অনুযায়ী ছাতক পৌর শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌরসভা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর শেষে কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের মন্ডোলীভোগ লাল মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

মিছিল পরবর্তী সমাবেশে ছাতক পৌর জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদ’র সভাপতিত্বে পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদ’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, নজমুল হোসেন, সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, সাবেক কাউন্সিলর, ৩নং ওয়ার্ড সভাপতি ফয়জুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়াশিদ আলী, ২নং ওয়ার্ড সভাপতি কারী নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, হাফিজ কাওসার আলম, মিজানুর রহমান, মোঃ হাছনু, লুৎফুর রহমান, মাওলানা আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, উত্তর শিবিরের সভাপতি আফজল হোসেন সহ,স্থানীয় জামায়াত

শিবির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ