শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শোক

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

5

শাহান উদ্দীন নাজু :

দৈনিক শ্যামল সিলেট’র বার্তা সম্পাদক আবুল মুহাম্মদ আজ সোমবার ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে চলে গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মৃত্যুর আগে কিছুদিন যাবত সিলেটের সিনিয়র সাংবাদিক আবুল মোহাম্মদ’র শরীরের অবস্থা ভালো যাচ্ছিলোনা।
সোমবার সকাল১১ টার দিকে তিনি মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেন তাঁর পরিবারের এক সদস্য।
এদিকে, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে শোক জানিয়েছেন।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু,সদস্য, শিহাব উদ্দিন,ফরহাদ আহমদ,গোলাপগঞ্জ উপজেলা শাখার,সভাপতি ইলিয়াস বিন রিয়াছত,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ দপ্তর বিষয় সম্পাদক মনসুর আহমদ সাপলু, এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক আবুল মোহাম্মদ’র অকাল মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বিবৃতিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দরা বলেন, আবুল মোহাম্মদ ছিলেন একজন স্বজ্জন ব্যক্তিত্ব ও সৎ নির্ভীক সাংবাদিক। আবুল মোহাম্মদের অকাল মৃত্যু কখনও পূরণ হওয়ার নয়।
তিনি সব সময় সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সামাজিক এক মানুষ আবুল মোহাম্মদকে হারালো তার পাড়া-প্রতিবেশী আর আমরা হারালাম এক পরোপকারী, অত্যন্ত প্রিয় কলমযোদ্ধাকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ