শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করে মানিকগঞ্জে ৫০ জন পেল সনদপত্র।

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

1

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।

শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মানিকহঞ্জে ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয।
লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মানিকগঞ্জ জেলার
কো-অর্ডিনেটর শাহাবুদ্দিন সবুজের সভাপতিত্বের ও জেলা শাখা লার্নিং এ্যান্ড লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বুধবার (৬ আগস্ট) সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কার্যালয়ে এই সনদ বিতরণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন) মোহাম্মদ সাইফুল আরেফিন মিঠু, ট্রেইনার সুমন ইসলাম, রাজবাড়ী জেলা কো-অর্ডিনেটর এস এম সোহাগ।
এ সময় উপস্থিত বক্তব্যে ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ডিজিটাল স্কিল এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করছে।
উল্লেখ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জেলার ৫০ জন শিক্ষিত তরুণ-তরুণী আজ সনদ গ্রহণ করছে, যা শুধু একটি কাগজ নয় এটি তাদের আত্মবিশ্বাস, দক্ষতা এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি, আপনারা এই প্রশিক্ষণকে পুঁজি করে শুধু নিজে আত্মনির্ভরশীল হবেন না, বরং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবেন।
সর্বোপরি প্রধান অতিথির হাত থেকে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ