শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন  

স্টাফ রিপোর্টার / ৪৩১ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

63

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাটিবাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে সৃজনশীলতা বিকাশে এই আয়োজনটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

আগামীকাল শনিবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।

পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্ব লাভ করে। শনিবার সোহম দাসের সংবর্ধনা অনুষ্টান উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি তিনটি গ্রæপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় -প্রথম ও দ্বিতীয় শ্রেণী: ‘ক’ গ্রুপ,তৃতীয় ও চতুর্থ শ্রেণী: ‘খ’ গ্রুপ পঞ্চম শ্রেণী ‘গ’ গ্রুপ । এ তিনটি গ্রæপের প্রত্যেক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভুষন দাস। অন্যদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অসিম রায় চৌধুরী,অঞ্জলি নৃত্য নিকেতন’র প্রতিষ্ঠাতা পরিচালক আবৃত্তি শিক্ষক সুচিতা রায়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ