শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বোয়ালমারীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

1

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই  প্রতিপাদ্যেকে সামনে রেখে রবিবার (২৫ মে)  সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন বোয়ালমারীতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমীন ।

এসময় সহকারী কমিশনারের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বোয়ালমারী পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।

উদ্বোধন শেষে মেলা অঙ্গনে ভূমি সেবা ও সচেতনতা তৈরিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমীন।

নবাগত সহকারী কমিশনার তার বক্তব্যে বলেন- আধুনিক বাংলাদেশ বিনির্মানে ভূমি মন্ত্রণালয় যুগ উপযোগী প্রযুক্তিগত নানা পদক্ষেপ নিয়েছেন, ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এ সেবাকে সহজিকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, এ্যাড. কোরবান আলী, সাতৈর ইউনিয়ন ভূমি সহকারী  কর্মকর্তা মো. ফরিদ শেখ প্রমুখ।

সহকারী কমিশনার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় ৮টি স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে। মেলাটি চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ