শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

চন্দ্রগঞ্জ বাজারে ড্রেনেজ ব্যবস্থা ও পয়নিস্কাশনের উদ্যোগ, বাজার ব্যবস্থাপনা কমিটির

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় এবং সরকারী রাজস্বের দিকেও সবচেয়ে বেশি আদায়কারী বাজার হলো চন্দ্রগঞ্জ বাজার। জেলার সীমান্তবর্তী বাজার হওয়ায় এই বাজারে সরকারী তেমন কোন সুফল একটা দেখা যায় না। এই বাজারের ইজারা ২কোটি টাকার কাছাকাছি হলেও প্রশাসনিকভাবে এই বাজারের প্রতি জেলা বা উপজেলা প্রশাসনের তেমন কোন কার্যকরী পদক্ষেপ নজরে পড়ে না।

সোমবার (২০ মে) সকালে চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় সোনালী ব্যাংক হতে মুক্তিযোদ্ধা খাল পর্যন্ত প্রায় ৬০০ ফুট ড্রেনের সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এই কাজের উদ্বোধন করেন বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাছান, সদস্য এনামুল হক রতন, , ইব্রাহিম খলিল, জসিম উদ্দিন ও মুজাহিদুল ইসলামসহ বাজারের ব্যবসায়ীরা। এসময় সংগঠনের নেতারা বলেন, জেলার অন্য বাজারের চেয়ে চন্দ্রগঞ্জ বাজার একটি বড় বাজার। বর্তমান ও বিগত কোন সরকারের আমলেই এই বাজারে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। হয়নি তেনম কোন উন্নয়ন। এই বাজারের জেলার সবচেয়ে বেশি লেনদেন হয় ও সর্বোচ্চ রাজস্ব আদায় করা হয়। অথচ বাজারটি উন্নয়নের দিক থেকে অবহেলিত। সামান্য বৃষ্টি হলে বাজারের বিভিন্ন সড়কে হাটু পরিমান পানি জমে থাকে। ফলে ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এই কারনে বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ড্রেন পরিস্কার শুরু করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।

বাজার ইজারার উন্নয়নের বাজেটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ‘খুব শীঘ্রই চন্দ্রগঞ্জ বাজার উন্নয়ন কাজের চাহিদাগুলো যাচাই বাছাই করে অনুমোদন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ