শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

মোহনপুরে পূর্ব বিরোদের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৬

স্টাফ রিপোর্টার / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

47

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বানীপুর গ্রামে পূর্ব শত্রুুতার জেরে একটি পরিবারের উপর বারবার হামলার ঘটনা ঘটছে। এতে নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন ওই পরিবারের লোকজন। সর্বশেষ দুই দিন আগেও বাড়িতে এসে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের অন্তত ৬জন আহত হয়েছেন। যারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে বাণীপুর গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে থলেরবন্দ গ্রামের গ্রামের নূরুল আমিন গংরা পূর্ব বিরোধের জেরে বাণীপুর গ্রামের নয়হাটির তাদের দাঙ্গাবাজ আতœীয়-স্বজনদের নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মনিরুজ্জামানের আতœীয় বদরুজ্জামান, গোলাপ হোসেন, রাজন মিয়া, উসামা, মেহেদী হাসান, রাসেল মিয়া ও আলম আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে আরো জানান গেছে, গত ১৮ এপ্রিল থলেরবন্দ গ্রামের সাহাব উদ্দিন ও নুর উদ্দিন গংরা অস্ত্র সস্ত্র নিয়ে বানীপুর মনিরুজ্জামানের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বিষয়টি আপোষে নিস্পত্তি করা হলেও থলেরবন্দ নুরুল আমিন গংরা মনিরুজ্জামানসহ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর জের ধরে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে মনিরুজ্জামান জানান, থলেরবন্দ গ্রামের নুরুল আমিন গংরা আমাদের বাড়িতে এসে রাতে ও সকালে হামলা চালানোর চেষ্টা করেছে। পরে আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা এসে প্রতিহত করেন। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি চ্ছি।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, বাণীপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এই জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনো কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ