শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

তাহিরপুরে মডেল মসজিদ নির্মাণকাজে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

তাহিরপুর, (সুনামগঞ্জ )প্রতিনিধি :

তাহিরপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণে কাজের ধীরগতি ও দ্রত সময়ের মধ‍্যে কাজ শেষ করা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা কৃষকদল আহ্বায়ক লুৎফুর রহমান, ইউপি সদস্য জুয়েল আহমদ, তোজাম্মিল হক নাসরুম,প্রমুখ। এসময় দ্রুত মডেল মসজিদ নির্মাণকাজ শেষ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত জনতা।

উল্লেখ‍্য, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে তাহিরপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের এপ্রিলে। সেটির কাজ পায় বিশ্বাস বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা সদরে ৯ শতক জায়গায় তিন-তলা বিশিষ্ট এই আধুনিক ভবন এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ১১ কোটি টাকা। নির্মাণকাজ ধীরগতির কারনে ২০২৩ সালের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ থেকে বিরত থাকতে চিঠি দিয়ে চুক্তি থেকে সরে আসে সুনামগঞ্জ গণপূর্ত অফিস। পরে প্রতিষ্ঠানটি আদালতের দ্বারস্থ হলে ২০২৫ সালেন জুন মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ