শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ছাতকের শিবনগর হাফিজিয়া মাদ্রাসায় হাফিজ কলিম সিদ্দিকীর সংবর্ধনা প্রদান 

স্টাফ রিপোর্টার / ৩৮২ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশে অনুষ্ঠিত “পিএইচপি কোরআনের আলো“ প্রতিযোগিতা২০১৬ সালে” ২য় স্থান অর্জনকারী ও পরবর্তীতে মালেশিয়া, কাতার, সৌদিআরব, ইরান, ইন্ডিয়া সহ ৭ টি দেশে কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী “হাফিজ কলিম সিদ্দিকী” কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুর ১২ টায় রহিমা-জুমারা হিফজুল কোরআন একাডেমী শিবনগর এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সহ সভাপতি শাহজাহান মিয়া। বিশিষ্ট রাজনীতিবিদ আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা সাইদুর রহমান লিটন, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল করিম, শিবনগর জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মাওলানা আরমান আলী, বিশিষ্ট মুরব্বি সাহাজ উদ্দিন, সাহাব উদ্দিন, বিরাম উদ্দিন, কয়েছ মিয়া, বাহাউদ্দিন ফাহিম, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম সারো প্রমুখ। অনুষ্ঠানে তিলাওয়াত ও মোনাজাত করেন বিশ্বজয়ী হাফিজ কলিম সিদ্দিকী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ