শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

পাথরকুয়ারী খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বদরুজ্জামান সেলিম

স্টাফ রিপোর্টার / ৭১৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম সিলেটের সকল পাথরকুয়ারী খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ১৭ টি পাথর কোয়ারি সহ সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, উৎমাছড়া, রতনপুর, বিছানাকান্দি ও লোভাছড়া পাথর মহালে ইজারা প্রদান কার্যক্রম স্থগিত করে সিলেটের সাথে বৈষম্য করা হচ্ছে। ১৭ টি পাথর কোয়ারি মধ্যে ৯০% সিলেটের পাথর কোয়ারি। সন্তোষজনক কোনো ব্যাখ্যা ছাড়াই সিলেটকে বাদ দিয়ে সকল পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে সিলেটের পাথর কোয়ারি গুলোর ওপর নির্ভরশীল শ্রমিকদের প্রতি বৈষম্য করা হচ্ছে।

সরকারি পাথর কোয়ারির বাইরে ব্যক্তি মালিকানাধীন কোয়ারিগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় সুবিবেচনা করার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি সিলেটের লক্ষ লক্ষ শ্রমিক এবং ব্যবসায়ীদের কর্মস্থানের স্বার্থে এবং দেশের উন্নয়ন অবকাঠামো টেকসই ও মজবুত করতে যত দ্রুত সম্ভব পাথর কোয়ারি খুলে দিতে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানান বদরুজ্জামান সেলিম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ