শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

প্রতিবেশী দুই দেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, উদ্বেগ জেনারেল উপেন্দ্রের 

স্টাফ রিপোর্টার / ৪০৬ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে এই দুই দেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ জানান তিনি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল উপেন্দ্র বলেন, ‘আমাদের স্বীকার করতেই হবে যে, চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় ১০০ শতাংশ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে।’

পাকিস্তান থেকে সীমান্তে অনুপ্রবেশের সমস্যা নিয়েও মন্তব্য করেছেন তিনি। সেনাপ্রধানের মতে, জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে, এবং ভবিষ্যতে এই অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তে পারে। তবে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি। ২০১৮ সাল পরবর্তী সময়ে, সন্ত্রাসী কার্যকলাপের পরিমাণ প্রায় ৮৩ শতাংশ কমে গেছে।

তিনি আরও জানান, কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং কয়েক বছরে মাত্র ৪৫ জন জঙ্গির অনুপ্রবেশ ঘটেছে। এতে করে কাশ্মীরের পর্যটন শিল্পে ইতিবাচক পরিবর্তন এসেছে। অমরনাথ যাত্রায় পাঁচ লাখের বেশি মানুষের উপস্থিতি এই প্রমাণ।

পাকিস্তানের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, গত বছরে কাশ্মীরে নিহত জঙ্গিদের মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানি নাগরিক ছিলেন, যার ফলে ভারতকে প্রতিবেশী দেশ থেকে অবিরত বহিরাগত হুমকি সম্মুখীন হতে হচ্ছে।

এছাড়া, পাকিস্তানের পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘পাকিস্তান তাদের চরমপন্থার কারণে নিজেই সংকটে ডুবে যাচ্ছে। আমরা চাই না যে পাকিস্তান জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হোক, বরং সেখানে স্থিতাবস্থা ফিরে আসুক।’


এই ক্যাটাগরির আরো সংবাদ