শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

81

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়েতনে ধ্বনি আবৃত্তি স্কুল ও কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ বিতর্ক দলের সহযোগিতায় দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে “মাদক নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগই মূখ্য”এই বিষয়ের উপর রেসিডেন্সিয়াল কলেজে একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর বিতার্কিক দল পক্ষে বিপক্ষে বিতর্কে অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটররের দায়িত্ব পালন করেন কুমল্লিা রেসিডেন্সিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শরিফ আহমেদ এবং ধ্বনি আবৃত্তি স্কুল কুমিল্লার অধ্যক্ষ মাহতাব সোহেল এবং ধ্বনি আবৃত্তি চর্চাকেন্দ্র কুমিল্লার সাধারন সম্পাদক রুমানা রুমি।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব ও এ থেকে উত্তোরনের বিষয়ে আলোচনা করেন। সবশেষে সম্মানিত অতিথিগণ ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদক নির্মূলে শপথ গ্রহন করেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও কলম বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ