শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

পরীক্ষায় অসুস্থ হয়ে অজ্ঞান জবি ভর্তি পরিক্ষার্থী

স্টাফ রিপোর্টার / ২৬৯ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ত্রিশ মিনিট বিলম্বে আসা এক শিক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়েন।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিতে আসেন আয়শা আন্নামা নামের ওই শিক্ষার্থী, যার বাড়ি গাজীপুরে। তিনি জানান, ১২ তারিখ ঢাকায় আসি, এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেই। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে এসে এমসিকিউ প্রশ্ন সলভ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। পরে আর পরীক্ষা দিতে চাইনি।

পরীক্ষার হল থেকে তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনম জানান, আমরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেছি। দীর্ঘ ভ্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে পরীক্ষা চালিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আর অংশ নিতে চাননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ