শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী 

স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

গাজীপুরের ঐতিহ্যবাহী “কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালেকের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজগর হোসেন খান, রানীগঞ্জ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ বাশির উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন শিখা, সহ-সভানেত্রী নার্গিস আক্তার, সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের ক্রীড়া পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষক মণ্ডলীর সরব উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় একই ক্যাম্পাসে অবস্থিত হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিপুল সংখ্যক দর্শক দিনব্যাপী মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ