শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

নোবিপ্রবির ভবন হল স্থাপনা ও প্রকল্পসমূহের নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন ভবন, হল, স্থাপনা ও প্রকল্পের বর্তমান নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোবিপ্রবি রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

রিজেন্ট বোর্ডের ৬৪তম সভার ১৮ নাম্বার আলোচ্য সূচির আলোকে নতুন নামকরণের এ সিদ্ধান্ত হয় বলে ওই অফিস আদেশে বলা হয়।

অফিস আদেশে বলা হয়, নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের নাম হবে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম, কেন্দ্রীয় লাইব্রেরির বঙ্গবন্ধু কর্ণারের নাম হবে বাংলাদেশ কর্ণার, দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের নাম হবে সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্প, মেডিকেল সেন্টারের নাম হবে শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম হবে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল।

এর আগে নোবিপ্রবির বিভিন্ন হল, স্থাপনা, ভবন ও প্রকল্পের নাম পরিবর্তনের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত  গ্রহণ করেছে বলে মনে করছেন অনেকে।

নোবিপ্রবি


এই ক্যাটাগরির আরো সংবাদ