শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

হরিরামপুরে জমি সংক্রান্ত বিবাদে অতর্কিত হামলা, দু’জন গুরুতর আহত।

স্টাফ রিপোর্টার / ১৭২ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

15

হরিরামপুরে জমি সংক্রান্ত বিবাদে অতর্কিত হামলা, দু’জন গুরুতর আহত।

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার::মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানিকনগর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলার ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছে।  ২৪ অক্টোবর (শুক্রবার) বেলা ১২টা ৩০ মিনিটে ভুক্তভোগী মোঃ লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিবাদ জেরে মোঃ লাল মিয়ার পরিবার বর্বরোচিত হামলার শিকার হয়েছে। আহতরা হলেন— মোসাম্মৎ লাইলি বেগম (স্বামী: মো. লাল মিয়া) এবং নাঈমুর ইসলাম নাঈম (২৩) সহ পরিবারের চার সদস্য। এর মধ্যে ২ জুন গুরতর জখম হয়েছে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ইউসুফ গ্যাং-এর সদস্য শামিম, শাকিল, সোহান ও আকমাল দা ও হাতুড়ি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় লাইলি বেগম ও নাঈমুর ইসলাম গুরুতর জখম হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী আন্না বেগম জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে আসছে এবং জমি নিয়ে একাধিকবার ভুক্তভোগী পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়েছে।পরবর্তীতে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে ইউসুফকে মুঠোফোনে বারবার ফোন দিয়ে ও যোগাযোগ করার সম্ভব হয়নি।পরবর্তীতে মো. লাল মিয়া বাদী হয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান,এ বিষয়ে অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ