শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

56

তাহিরপুর উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদেরকে মোবাইল কোর্টে হাজির করা হলে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু পরিচালিত আদালত তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুর উপজেলার গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র মোঃ রুবেল মিয়া (২২)। তাহিরপুর উপজেলার গাজীপুর গ্রামের মোঃ মজনু মিয়ার পুত্র মোঃ জাকির হোসেন (২২),
তাহিরপুর উপজেলার বারেকটিলা গ্রামের হযরত আলীর পুত্র মোঃ জুলহাস (২৩)।
প্রশাসনের বক্তব্য নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ বালু উত্তোলনে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে আমরা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষার্থে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনসচেতনতার আহ্বান
ঘটনার পর রাত ৮টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ