শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০০ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

4

কামাল খান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব দেওয়ান নজরুল ইসলাম ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাসিতের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জের সানরাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপগঞ্জ পোর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব আ ম অহিদ আহমদ।
-বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান মুজিব।
-বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন।
-বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাবেক ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবদল সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রবাস ফেরত দুই নেতার প্রত্যাবর্তনে সংগঠন আরও গতিশীল হবে এবং আসন্ন আন্দোলন-সংগ্রামে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ যুবদল গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখা।


এই ক্যাটাগরির আরো সংবাদ