শিরোনাম
জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার বাল্কহেডসহ ৩৭ জন আটক

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

72

সিলেট বুলেটিন ডেস্ক:

ভোলা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫: ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫টি ড্রেজার ও ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক পরিচালিত এই অভিযানটি গতকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া টাওয়ারের মাথা এবং বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কোস্ট গার্ডের সদস্যরা অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেড ও ৩৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেন। পরে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড বিআইডব্লিউটিএ, ভোলা সদর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, আর আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ভাঙন রোধ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ