শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীতার বাছাই শুরু

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

11

বিশ্বনাথ প্রতিনিধিঃ

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্ব শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শুরু হওয়া ৩ দিনের (২৩-২৫ আগস্ট) বাছাই পর্বের প্রথম দিনে অংশগ্রহন করা ১২ প্রতিযোগীর মধ্যে ৩ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে গ্র্যান্ড ফিনালে অংশগ্রহন করার জন্য মনোনীত হয়েছেন।

বিশ্বনাথ নিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৪ জন প্রতিযোগী অংশ গ্রহন করেছেন।

আর বাছাই পর্বের তিন দিনে ৩ জন করে ইয়েস কার্ড প্রাপ্ত ৯ জন প্রতিযোগীকে নিয়ে পরবর্তিতে ‘গ্র্যান্ড ফিনাল’ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রবাসীর পৃষ্টপোষকতা অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ এক লাখ টাকা, ২য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ৫০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা।

বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধন হওয়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রতিযোগীতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা খায়রুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগীতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয়
উপস্থাপক ফারুক মাহদীর পরিচালনায় অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর প্রথম দিনে ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন-আহমেদ জামী, ছানোয়ার হোসেন, ইমরান খান জামী।

প্রথম বারের মতো আয়োজিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীতার বাছাই পর্বের প্রথম দিন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ