শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

10

স্টাফ রিপোর্টার:

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুনের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডা. মো: নাসির উদ্দিন বলেন, একজন কর্মচারীকে আমাদের মূল্যায়ন করতে হবে। তবে তাকে কাজে মনোযোগী হতে হবে। তখন চাকুরীর বিদায় বেলায় মূল্যায়ন পাওয়া যায়। যেমন আমাদের বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুন অবসরজনিত কারণে তাহার কাজের মূল্যায়ন করা হয়েছে। তাহাকে উক্ত প্রতিষ্ঠান বিদায় সংবর্ধনা জানিয়ে সবাইকে উৎসাহ করা হয়েছে। তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের স্বাস্থ্যখাত আরও গতিশীল করে তুলতে ক্লিনিকের রোগীদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে।”

সোমবার (১৮ আগস্ট) ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা: মো: এহসানুল ইসলামের সভাপতিত্বে ও ডাঃ শান্তনু দত্ত এর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনষ্টানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত বলেন, উক্ত অনুষ্ঠান আমাদের মিলেমিশে কাজ করার উৎসাহ প্রেরণা জাগায়। সেক্ষেত্রে সবার সুদৃষ্টি রাখার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ফাতেমা ইয়াছমিন, সিনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি ক্লিনিক ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা জামান খান, সন্তোষ সিনহা, দিলদার হোসেন, সুরভী সিনহা, নিলিমা হোসাইন, মোঃ নেছার আহমদ, দিলীপ সরকার, নজরুল ইসলাম, স্বপ্না, তাপস দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত অতিথিকে অফিসের সবাই মিলে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ