শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা দেশ  ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবীর ওসমানীর সামগ্রিক মূল্যায়ন হওয়া উচিত।

স্টাফ রিপোর্টার / ২০৪ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

13

সিলেট বুলেটিন ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আজীবন গণতন্ত্রী ও নিখাদ দেশপ্রেমিক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ছিলেন এক অনন্য সাধারণ ব্যতিক্রমী মানুষ। তাঁর দেশপ্র্রেম ছিলো নিখাদ, প্রশ্নাতীত এবং অতুলনীয়। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবীর ওসমানীর সামগ্রিক মূল্যায়ন হওয়া উচিত।

বঙ্গবীর জেনারেল ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী শনিবার সিলেট নগরীর শিবগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এ মন্তব্য করেন।

বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন ও ওসমানী জন্মশতবর্ষ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন ও ওসমানী জন্মশতবর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক-লেখক ও ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি সংগঠক, ওসমানী গবেষক ইকবাল হোসেন চৌধুরী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ এবং বিশিষ্ট লেখক- সাংবাদিক আফতাব চৌধুরী।

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী গ্লোবাল ফাউন্ডেশনের মহাসচিব চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দীন চৌধুরী প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান বক্তারা রাষ্ট্রীয়ভাবে বঙ্গবীর জেনারেল ওসমানীর অনন্য জীবন ও অনন্য কর্মের যথাযথ মুল্যায়ণ, রাষ্ট্রীয়ভাবে ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, সররকারি উদ্যোগে পাঠ্য পুস্তকে বঙ্গবীর ওসমানীর জীবনী অন্তর্ভুক্ত করা, ওসমানীর জন্ম ও মৃত্যু দিবসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক বাণী প্রদানের দাবি জানান।

আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবীর জেনারেল ওসমানীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দুয়া মাহফিলের আয়োজন করা হয। এতে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আজির উদ্দিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ