শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

ছাতকের ইসলামপুর ইউনিয়নের ধনী টিলায় ৫ দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসব শুরু

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

51

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের ইসলাপুর ইউনিয়নের ধনীটিলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রার অনুষ্ঠান শুরু করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসব গুলোর মধ্যে ঝুলন যাত্রা একটি অন্যতম বড় উৎসব। প্রতিবছরই উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনীটিলা, রাসনগর ও রতনপুর গ্রামে বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের লোকজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকে।

প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা পালন করা হচ্ছে। শ্রাবণী মাসের পূর্ণিমা তিথিতে এ ঝুলন যাত্রা উৎসব পালন করে থাকেন সনাতনীরা। ধনীটিলা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে ৫ দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয় গত মঙ্গলবার রাত থেকে। ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে ৫ দিন ব্যাপী উৎসব শনিবারে শেষ হবে বলে জানিয়েছেন পুরোহিত (কীর্তন মাপু) ব্রজোগপাল শর্মা ও ঝুলনযাত্রা পরিচালনার পরিচালক ওস্তাদ (অজা) ইন্দ্র মোহন সিংহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ