শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

দোয়ারাবাজারে পুলিশ ও র্র্যাবের খাঁচায় কবির হত্যা মামলার ৪ আসামি

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

49

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কবির উদ্দিন হত্যা মামলায় দুই সহোদরসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র তাজ উদ্দিন (৫৬) ও গেদা মিয়া (৫০), একই গ্রামের রসিক আলীর পুত্র আলী হোসেন (২৩) এবং মৃত ফজর আলীর পুত্র সুজন মিয়া (৪৪)।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে সিলেট শহর থেকে প্রথমোক্ত আসামি তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। একই রাত পৌনে ১টার দিকে সুনামগঞ্জ পৌর এলাকার ওয়েজখালী থেকে বাকি তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ জুলাই দুপুরে উল্লেখিত সোনাপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের নূর আলীর পুত্র কবির উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষে আরও আহত হয়েছেন আরো কয়েকজন। এ ঘটনায় পরদিন ২৪ জুলাই একই গ্রামের সিকন্দর আলীর পুত্র তেরা মিয়াকে প্রধান আসামি করে নারীপুরুষসহ ১৯ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যামামলা রুজূ করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক চার আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ