শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ জন

স্টাফ রিপোর্টার / ২৫৩ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

68

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশ রবিবার রাত অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাও গ্রামের মোঃ মাহমুদ আলীর পুত্র মোঃ রহমত আলী (৫৬), মোঃ আকবর আলী (৫৪) মোঃ রহমত আলীর পুত্র আবু সুফিয়ান (২০)- কে গ্রেফতার করেছে। তারা ছাতক থানার মামলা নং-৩৪, তাং-২৭/০৭/২৫ ইং এর পলাতক আসামী।

ছাতক থানার মামলা নং-০৪ (৭)২৫, জি আর-১৯২/২৫ এর আসামী নাহিদ হাসান (১৭) কে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। সে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মাফিজ আলীর পুত্র। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বলে জানাগেছে।

পুলিশের পৃথক অভিযানে দায়রা-১৮১/১৫, জিআর-৩৬/১৫ (ছাতক) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ মাসুম মিয়া (৪৫)- কে গ্রেফতার করা হয়েছে। সে ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ