শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

আমরা বিপ্লব ও গণঅভ্যূথানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম—-নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার / ২১১ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

বিচার, সংস্কার ও দেশ পূর্ণ গঠনের লক্ষ্যে এবং নতুন দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র সুনামগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় শেষে, সেখান থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার উদ্দিন (ট্রাফিক পয়েন্ট) এসে সমাবেশে মিলিত হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। এসময় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চল কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চল কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন , কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিনাঞ্চলের যুগ্ম আহবায়ক অনিক রায়, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাঠোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, এনসিপি’র জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ আরো অনেকে। সমাবেশে নাহিদ ইসলাম বলেন ৫ই আগস্ট গণভবনে গিয়েছিলাম, যে লক্ষে মার্চ টু ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা বিপ্লব ও গণঅভ্যূথানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম, আমরা এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন আমরা ফিটনেস বিহীন রাষ্টে বসবাস করি , যে দেশে মানুষের ফিটনেস নেই, গাড়ির ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই, রাষ্ট্রের ফিটনেস নেই, আমরা ফিটনেস বিহীন রাষ্ট্রের ফিটনেস ঠিক করতেই বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। আগামীতে এদেশকে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগনের সাথে কাজ করে যাবে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন এবং আগামী নির্বাচনে এদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতা বসাবে বলে ও আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ