শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ভারতে পালিয়ে যাবার সময় মৌলভীবাজারের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

12

সেলিম মাহবুব,ছাতকঃ

ভারতে পালিয়ে যাবার সময় মৌলভীবাজারের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে পুলিশ গ্রেফতার করেছে।

আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬ টা মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।
ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬ টি মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, ইমিগ্রেশনে খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ পথে ভারতে যেতে পারেন।

সে মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন আব্দুস সামাদ আজাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ