শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

54

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কংগ্রেসে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক ও স্থানীয় বিশিষ্টজনরা।

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রোগ্রাম সিলেট অঞ্চল) মোহাম্মদ নাসিরুদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জামাল খান,গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সাবেক সভাপতি এমএ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা দলের সভাপতি আব্দুল হক,পার্টনার স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমিনুর রশীদ, আব্দুল জব্বার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। এ ধরনের কংগ্রেসে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ ও উদ্ভাবনী চর্চায় উৎসাহিত হন।

তিনি আরো বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা গঠন, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, প্রযুক্তি ব্যবহার ও পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ