শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদি মোটর চালক দল সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৫৩ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

73

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদি মোটর চালক দল সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় স্থানীয় একটি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদি মোটর চালক দল দিরাই উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জাতীয়তাবাদি মোটর চালক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার।

সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ জেলা মোটর চালক দলের সভাপতি নজরুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া,সদস্য সুকেশ দাস,দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের লুৎফুর রহমান,জেলা জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম তালুকদার। আরো বক্তব্য রাখেন,পৌর যুবদল নেতা রুবেল চৌধুরী,জসিম উদ্দিন,সমুজ চৌধুরী,বশর মিয়া,মাহফুজুর রহমান সুধাংশু শেখর দাস ও কবির মিয়া প্রমুখ।

 

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার বলেছেন,আমরা সবাই জিয়ার আর্দশের সৈনিক এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তাবায়নের অগ্রসৈনিক হিসেবে রাজপথে ছিলাম আছি এবং আগামীতে রাজপথে থেকে সাধারন মানুষের সুখ দুঃখ ও কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যেন সকল দলের নেতাকর্মী স্বাধীনভাবে জনগনের কল্যাণে রাজনিিত করতে পারেন। কিন্তু বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে আমার দলের আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আজ কোথায় শেখ হাসিনা জনগনের গণআন্দোলনে দেশ চেড়ে পাশর্^বর্তী দেশ ভারতে পালিয়ে যেতে হলো। তিনি উপস্থিত নেতাকর্মীদের সততার সাথে জিয়ার সৈনিক হিসেবে জনকল্যাণে রাজনীতি করার আহবান জানান। পরে তিনি নেতৃবৃন্দদের নিয়ে শাল্লা উপজেলাদ্বয়ের আহবায়ক কমিটির ঘোষনা করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ