শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শেরপুরের নালিতাবাড়িতে ভারতীয় মদসহ আটক-১

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার :

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদসহ সুজন মিয়া(২৯) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬জুন) দিবাগত রাতে এক অভিযানে মাদকসহ সুজন মিয়াকে আটক করা হয়। আটককৃত সুজন মিয়া উপজেলার বুরুঙ্গা পুড়াবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি সালেমুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে

বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়াকে আটক করা হয়।  ডিবি’র ওসি সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকালে জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত সুজন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার দুপুরে আটককৃত সুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ