শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে নিজেকে নবী দাবী করা যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৩৫৩ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা দেবিদ্বারে নিজেকে নবী দাবী করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি ভিডিও ভাইরাল হলে মমিন (৪০) নামে এক জনকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) রাতে দেবিদ্বার থানা পুলিশ তাকে আটক করে। দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস আটকের বিষয়টি নিশ্চিত করছেন। আটককৃত মোহাম্মদ মমিন পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত রশিদ মেম্বারের ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় , উপজেলার পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ী (আলিয়াবাদ) এলাকায় মমিনের মুদি দোকানে স্থানীয় এক সাংবাদিককে বলেন আমি নবুওত পেয়েছি, আল্লাহ তায়ালা বিশ্ববাসীর জন্য আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন ! কালিমা হচ্ছে ‘ আশহাদু আল্লাহ ইলাহা মুমিনুল্লাহ’! আল্লাহ তায়ালা আমাকে তার হাবিব বলে ঘোষণা করেছেন। আমি ঘরে শুয়া অবস্থায় আল্লাহ আমার চোখে নূর দিয়ে দিলেন! আমার ঘর নূরের আলোতে আলোকিত হয়ে গেলো। ঘরের চলা থাকার পরও আমি আল্লাহ তায়ালাকে আরশে আজিমে দেখি। যারা আমাকে বিশ্বাস করে ঈমান আনবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আমার পরেও যুগে যুগে বহু নবী আসবেন, কোরআনের কোথাও বলা নেই যে আর নবীর আগমন হবে না।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মোহাম্মদ মমিন নামে একজন নিজেকে নবী দাবী করা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা আমারা দেখতে পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে হবে জানান তিনি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ