শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ড. জাফর ইকবালের নামে পেজ থেকে হাদিস প্রচার!!!

স্টাফ রিপোর্টার / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

53

সিলেট বুলেটিন ডেস্ক:

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নামে একটি পেজ থেকে একাধিক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে।

জাফর ইকবাল দায়িত্বশীল অনেকেই পেজটিকে ড. জাফর ইকবালের আসল পেজ ভেবে এখানের পোস্টগুলো শেয়ার করছেন, ক্ষেত্রবিশেষে করছেন সমালোচনাও। এমনকি কিছু গণমাধ্যমও পোস্টগুলোকে জাফর ইকবালের পোস্ট দাবি করে সংবাদ প্রকাশ করেছে। তবে পেজটি জাফর ইকবালের নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, ওই পেজটি ড. মুহম্মদ জাফর ইকবাল ব্যবহার করছেন না। একাধিকবার বিভিন্ন নামের পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করা এই পেজটিকে তার নামে চালু থাকা ভুয়া পেজ বলে জানিয়েছেন জাফর ইকবাল।

জাফর ইকবালঅনুসন্ধানে কথিত পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি পূর্বে একাধিকবার নাম পরিবর্তন করেছে। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর ‘শ্রাবণ সন্ধ্যা’ নামে পেজটি চালুর পর একাধিকবার নাম বদলে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর ‘ড. মুহম্মদ জাফর ইকবাল’ নাম রাখা হয়।

ফেসবুকে ড. মুহম্মদ জাফর ইকবালের এই মুহূর্তে কোনো অফিশিয়াল পেজ সক্রিয় নেই। ২০২৩ সালের ১২ মার্চ অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, Muhammed Zafar Iqbal নামে চালু থাকা জাফর ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। পরবর্তীতে পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি বর্তমানে ফেসবুকের সার্চ ফলাফলেও প্রদর্শিত হচ্ছে ।

রিউমর স্ক্যানার জানায়, ভুয়া একটি ফেসবুক পেজকে ড. মুহম্মদ জাফর ইকবালের আসল পেজ দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

এদিকে ড. মুহাম্মদ জাফর ইকবালের নামে থাকা ওই ভুয়া পেজটির সন্ধান করেও ফেসবুকে খুঁঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পেজটি যারা পরিচালনা করতেন তারা এটি বন্ধ করে রেখেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ