শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো ৩জনের, আহত- ৩

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

12

স্টাফ রিপোর্টার:

শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ৩জন। বুধবার( ৪ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে আল আমীন (১৮), একই গ্রামের ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও তৃতীয় লিঙ্গের অজ্ঞাত একজন। আহত তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুন রাত ৯ টার দিকে ৬ জন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাটি শেরপুর টাউনে আসছিলো। এ সময় মোবারকপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই আল আমীন (১৮) ও অজ্ঞাত তৃতীয় লীঙ্গের যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ইমরান মিয়াকে কর্তব্যরত মেডিকেল অফিসার  ডা. নাদিম আনজুম সিয়াম মৃত ঘোষণা করেন। শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ