শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বোয়ালমারীতে শর্টগান ও ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

64

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে একটি দেশীয় শর্টগান (এলজি বন্দুক), এক রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবাসহ ১৪ মামলার আসামি এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। বোয়ালমারী আর্মি ক্যাম্প ও থানা পুলিশ বুধবার ভোর রাতে উপজেলার গুনবহা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের ঘটনায় বোয়ালমারী থানার এসআই আব্দুর রশিদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন। মাদক মামলা নাম্বার ৬ ও অস্ত্র মামলা নাম্বার ৭

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বুধবার (৪জুন) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে জাহিদ মোল্যাকে (৩৭) তার শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে আটক করে। তার তথ্যমতে একটি দেশীয় শর্টগান, এক রাউন্ড গুলি ও তিনটি পলিপ্যাকে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আব্দুর রশিদ বলেন, জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৪ টি মামলার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অস্ত্র ও ইয়াবাসহ আটকের ঘটনায়  অস্ত্র নিয়ন্ত্রন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ