শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করতে ঝুকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তন করার দাবীতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। সোমবার (২রা জুন) বেলা ১১টায় শহরের বিজয় উল্লাশ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নলছিটি পৌর এলাকার সাধারণ জনগন ঘন্টাব্যাপী এ মনববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, একটু বাতাস বা বৃষ্টি হলেই নলছিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কারণ সঞ্চালন লাইনে গাছ পড়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এ জন্য ৬ থেকে ১২ ঘন্টা অবার কোন কোন সময় ২৪ঘন্টা বা তারও বেশী সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রাহকদেরকে। বক্তারা আরো বলেন, জুড়কাঠি সাব ষ্টেশন থেকে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটি নলছিটি উপজেলা পরিষদের পিছন দিকের আবাসিক এলাকার গাছপালার ভিতর থেকে এসে নলছিটি পোষ্ট অফিসের সামনে শহরের সঞ্চালন লাইনে মিলিত হয়েছে। যে কারণে একটু বাতাস হলেই ওই এলাকায় সঞ্চালনে লাইনে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই জুড়কাঠি সাব ষ্টেশন থেকে উপজেলা পরিষদের পিছনের আবাসিক এলাকা ভিতর দিয়ে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটির পথ পরিবর্তন করে পাশ^বর্তী উন্মুক্ত জায়গা থেকে নেয়ার দাবী করে তারা বলেন, এতে করে সঞ্চালন লাইনে গাছ পড়ার ঝুঁকি কমবে। এত মানুষের ভোগান্তি লাঘব হবে।

এ বিষয়ে জানতে চাইলে ‘ওজোপাডিকো’র নলছিটি আবাসিক প্রকৌশলী মাসুদ রানা জানান,“উপজেলা পরিষদের ভিতরের গাছগুলো কাটার জন্য নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি অশ^স্ত করেছেন। এ ছাড়া নলছিটি পোষ্ট অফিসের সামনে মিলিত হওয়া জুড়কাঠি সাব ষ্টেশন থেকে আসা ১১হাজার কেভি এসটি সঞ্চালন লাইনটির পথ পরিবর্তন করে পৌর এলাকার মল্লিকপুর দিয়ে শহরে প্রবেশ করানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আশাকরি শীঘ্রই কাজটি করতে পারব।” ### ০২রা জুন ২০২৫ইং।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ