শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ঊমোংলায় দুই শতাধিক অসহায়কে বিনামূল্যে চিকিৎসা প্রদান

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

খুলনা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল ও আশপাশের এলাকায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট রাইহানুল জান্নাহ। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য আমরা নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিক্যাল ক্যাম্পেইন।’তিনি আরও বলেন, ‘শুধু চিকিৎসাসেবাই নয়, স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোস্ট গার্ড কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। এতে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধ, সুন্দরবনে অবৈধ জাল ব্যবহার বন্ধ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। চিকিৎসাসেবা প্রদানের সময় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ