শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ঝিনাইগাতীতে বিদেশী মদ, পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

45

স্টাফ রিপোর্টার :

শেরপুরের ঝিনাইগাতীতে ৮১বোতল বিদেশী মদ, ১টি পিকআপসহ মো. আব্বাস আলী (২০) ও মো. শহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২১মে) ভোরে তাদেরকে উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে এবং

শহিদুল ইসলাম গজারীপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলার ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপ যোগে রওনা করেছে। এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা আব্বাস আলী ও শহিদুলকে

আটক করে। পরে তাদের হেফাজত থাকা ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২লাখ ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার দুপুরে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ