শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে ফেলুডারের চাপায় শ্রমিকের মৃত্যু 

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

65

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নাম্বার বাংলা বাজারে ফেলুডার চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) দুপুর দেড়টায় ৪ নাম্বার বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) দুপুর দেড়টায় ৪ নাম্বার বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে) ফেলুডার দিয়ে বালু লোডিংয়ের সময় অসাবধনাতা অবস্থায় ফেলুডার পরিচালনা করেতে গিয়ে এক শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত শ্রমিক জৈন্তাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়া ছেলে মো. কামাল হোসেন (৫০)। তিনি ৪ সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।

এলাকাবাসী জানান, ফেলুডারের মালিক ৪ নাম্বার আসামপাড়া বাজারীগুল এলাকার বাসিন্ধা মা ষ্টোন ক্রাশারের মালিক জাহাঙ্গীর আলম। ফেলুডার ড্রাইভিং পরিচালনা করছিলেন জাহাঙ্গীর আলমের ছোট ভাই সাদ্দাম হোসেন (২৮)। ঘটনার পর হতে ফেলুডার চালক পলাতক রয়েছে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনাস্থলে যান। তিনি ফেলুডারের চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করছি। এই ঘটনায় সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ